রাজশাহীতে বামার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহী সদর প্রতিনিধি : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (BAMMA) ও মেডিসিন পাøন্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ‘অরগানাইজ কালটিভেশন প্রসেসিং এন্ড প্রেজারভিশন অফ সেলেক্টেট মেডিসিনাল প্লান্ট’ (Organic Cultivation Processing and Preservation of Selected Medicinal Plants) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহী নগরীর একটি হোটেলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন সাবেক সচিব ও মন্ত্রী ও বামার সিনিয়র সহ সভাপতি এ.বি.এম গোলাম মোস্তফা। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শিবব্রত রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বামা) সিনিয়র সহসভাপতি এবিএম গোলাম মোস্তফা, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং ড. মো. নূরুজ্জামান সরকার। অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন করেন রাবির ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মো. আজিজ আব্দুর রহমান ও অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বামার সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় আয়ুর্বেদিক মেডিসিনের গুনগত মান ও এই পণ্য সকলের কাছে গ্রহণযোগ্যতা ফেরাতে কাজ করার আহ্বান জানানো হয়। একই সাথে আয়ুর্বেদিক ওষুধ শুধু রোগ বালাইয়ের ক্ষেত্রেই নয়, সর্বক্ষেত্রেই কার্যকরি ভুমিকা পালন করছে বলেও প্রশিক্ষণে উপস্থাপন করা হয়। এসময় আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সদস্য ছাড়াও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কোম্পানীর মালিকদের সনদ প্রদান করা হয়।
