বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ নাজমুল হক (৪৩)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া মিয়াপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে অবস্থিত লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১১ টায় সেখান হতে আসামী মোঃ নাজমুল হককে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মহানগরীর কাটাখালী থানায় তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris