বাগমারায় ওয়ারেন্টভুক্ত তিন আসামী গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো হাসনিপুর গ্রামের জয়েন উদ্দীনের ছেলে সাইদুর রহমান (৪৫), ঝিকরা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে কামরুজ্জামান (৪৫) এবং বাহামনি গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে জমসেদ আলী।
গতকাল রোববার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
