১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সংগঠনের কম্বল বিতরণ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সংগঠনের কম্বল বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে আপামর জনগণ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে দিন পার করে চলেছে পিছিয়ে পড়া লোকজন। উপজেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া সেই সকল লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় ধামিন কামনগর গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন রিও’র সভাপতি বিপুল দেবনাথ, সাধারণ সম্পাদক রাজেশ নাহা, জনতা ব্যাংক কর্মকর্তা তাপস কুমার মজুমদার, জনতা ব্যাংক রাজশাহী বিভাগের জিএম, ডিজিএম, এজিএম, শাখা ব্যবস্থাপক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সাধারণ সম্পাদক আজাহার আলী,

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অরুন কুমার হালদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সমরেশ কুমার সরকার, সহ-সভাপতি কৃষ্ণা মন্ডল, ইউপি সদস্য সুকমল প্রামানিক, এ্যক্সিম ব্যাংক এবং এনআর বিসি ব্যাংকের প্রতিনিধিগণ। এদিকে রিও, জনতা ব্যাংক, এ্যক্সিম ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ টি করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০টি সর্ব মোট ২৮০ টি কম্বল অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন