১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরএমপি’র গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরএমপি’র গ্রান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার সকাল ৮টায় আরএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো গ্রান্ড মাস্টার প্যারেড। এ সময় আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় গ্রান্ড মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন।
তিনি তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার এএফএম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন