শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
লুৎফর রহমান এর জানাযার নামাজ আজ রবিবার বাদ যোহর ফুলতলা ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকসেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার সুগারসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
