মোহনপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে কলেজ ছাত্রকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ যুবক। জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নোনাভিটা গ্রামে নিজ বাড়িতে প্রতিবেশি মৃত মোজাম্মেলের ছেলে জুলকার (৩২) আলেবের ছেলে জাহিদ হাসান (২২) কে ডেকে ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো, জুলকারকে গ্রেপ্তার জন্যে মোহনপুর থানা পুলিশের তিনটি টিম কাজ করছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
