১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিভাগের জুয়েলার্স মালিক সমিতির নেতৃবৃন্দের ডাবলুর সাথে সাক্ষাৎ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বিভাগের জুয়েলার্স মালিক সমিতির নেতৃবৃন্দের ডাবলুর সাথে সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার রাজশাহী বিভাগের ৮টি জেলার জুয়েলার্স মালিক-সমিতির সম্মেলন ২০২২ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বেলা ২টায় রাজশাহী বিভাগের সকল জেলার জুয়েলার্স মালিক-সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এর সাথে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জুয়েলার্স মালিক-সমিতির সভাপতি আসলাম উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি সাধন সরকার, উৎপল রায়, আকতার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আশিষ রায়, আনসার আলী, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক শিখন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম অপু, সহ-কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম খান সহ নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া জেলা জুয়েলার্স মালিক-সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন