সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

হয়রানির অভিযোগে চীনা প্রতিষ্ঠান

Paris
Update : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : গ্রাহকের ব্যক্তিগত ডেটার অপব্যবহার এবং গ্রাহককে পণ্য কেনায় ও প্রচারণার মাধ্যমে ‘হয়রানি’ করে চীনা ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার অমান্য করছে বলে দাবি করেছে দেশটির ভোক্তা সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি চায়না কনজিউমারস অ্যাসোসিয়েশন (সিসিএ)। তবে, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেইজিং সমলোচনা বাড়িয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

সংস্থাটি বলছে, “ডেটা অ্যালগরিদমের মাধ্যমে গ্রাহককে চাপ দেওয়া হচ্ছে এবং তারা প্রযুক্তিগত হয়রানির শিকার হচ্ছেন।” সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের ব্যক্তিগত ডেটা স্ক্যানিং এবং সেগুলো ব্যবহার করে পণ্যের ভিন্ন ভিন্ন দাম দেখানো বন্ধ করতে হবে। গ্রাহকের ইন্টারনেট ব্যবহার এবং অন্যান্য ডেটা যাচাই করে অ্যালগরিদম এবং সেগুলোর ওপর ভিত্তি করে টার্গেটেড বিজ্ঞাপন এবং প্রচারণা চালানো হয়, এতে নিজের পছন্দ থেকে বঞ্চিত হন গ্রাহক।

সংস্থাটির দাবি, এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় কিছু পণ্য এবং সেবার প্রচারণা চালানো হয়, যা “আইন, জনগণের অধিকার, ভালো চর্চা” অমান্য করে। “ভোক্তার মূল্যবোধ এবং নৈতিক ধারণা অ্যালগরিদমের মাধ্যমে অপব্যবহার হয় এবং প্ল্যাটফর্ম পরিচালকের খেলনা হয়ে ওঠে,” যোগ করেছে সিসিএ। ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আচরণ বন্ধ করতে ডিসেম্বরেই খসড়া আইন করেছে চীন, যা এই খাতের বিরুদ্ধে দেশটির প্রথম গুরুতর নীতিনির্ধারণী পদক্ষেপ।


আরোও অন্যান্য খবর
Paris