সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান

Paris
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময় দফায় দফায় বাড়ানো হয়েছে। কিছু দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।

গতকাল শুক্রবার ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, দুজন সাংবাদিককে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাদের হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ জানাচ্ছি। সরকার চাইলে সারা দেশের মানুষের প্রত্যাশার বিচার দ্রুত শেষ হবে। ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলাম খান তপু বলেন, ২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন।

ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারা দেশে দলমত নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। ডিআরইউ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, সাবেক অর্থ সম্পাদক রাশেদ আহমেদ, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন,

নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, মানিক লাল ঘোষ প্রমূখ। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে। যার প্রথমদিন ছিল মোমবাতি প্রজ¦লন। বৃহস্পবিার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন করা হয়। আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করবে ডিআরইউ।


আরোও অন্যান্য খবর
Paris