২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাবার হাতে মেয়ে খুন

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বাবার হাতে মেয়ে খুন
বিজ্ঞাপন

এফএনএস : ঠাকুরগাঁওয়ে জান্নাতুল ফেরদৌস নামের আড়াই বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, চার বছর আগে বিয়ে করে কৃষক জাকির হোসেন।

এরপর তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস জন্ম নেয়। কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন