সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গাইবান্ধায় ভাই হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

Paris
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তানজির আহমেদ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। মামলায় বলা হয়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সাগর আহমেদ শাওনের পরকীয়া ছিল।

ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি ভাই সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ গোবরের ডিপির নিচে পুতে রাখেন। এ ঘটনায় পরদিন সাগরের অপর বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন পুলিশ বাড়ির সামনের গোবরের নিচ থেকে লাশ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহম্মেদকে আটক করে।

পরবর্তীতে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির। বিষয়টি নিশ্চিত করে রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, এ মামলাটি তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris