আদেশ প্রত্যাহারের দাবীতে রাজশাহীতে আইইবি’র মানববন্ধন
প্রেস বিজ্ঞপ্তি : ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন, বাংলাদেশ, সদর দফতর, রমনা ঢাকা এর নির্দেশক্রমে সকল কেন্দ্রে এবং উপকেন্দ্রে একযোগে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে রাজশাহীস্থ সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১০ টায় জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে নেসকোলিঃ, এলজিইডি, গণপূর্ত, বিএমডিএ, রুয়েট, ওয়াসা সহ বিভিন্ন বিভাগ/প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকৌঃ আবুল বাসার, চেয়ারম্যান, আইইবি রাজশাহী কেন্দ্র, অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ শামীমুর রহমান, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন), অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ আব্দুল আলীম, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক), প্রকৌঃ মোঃ নিজামুল হক সরকার, সম্মানী সম্পাদক, আইইবি রাজশাহী কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
