৫নং ওয়ার্ডে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট
প্রেস বিজ্ঞপ্তি : গত বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডে ভাটাপাড়া তরুণ সংঘের আয়োজনে “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ জহিরুল ইসলাম রুবেল, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আব্দুল আল মাসুম, মুক্তি সংঘ পরিচালক মোঃ রাজু,
বিশিষ্ঠ সমাজসেবক মোঃ হাফিজুল ইসলাম আপেল সহ স্থানীয় সুধী জন। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু ৫নং ওয়ার্ডের যুব সমাজকে মাদক ও যেকোন প্রকার নেশা থেকে নিজেকে দুরে রাখার অহব্বান জানান। একই সাথে যুব সমাজকে যেকোন প্রকার সামাজিক বিচ্যুতিমূলক কাজ থেকে দুরে থাকতে বলেন। আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্ট যুবসমাজকে সুস্থ্য প্রতিযোগীতায় উৎসাহিত করবে যা আগামীতে তাদের ব্যক্তি জীবনের সফলতায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। টুর্নামেন্ট এ আট টি দল নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে।
