তানোরে চাচা-চাচীকে কুপিয়ে জখম!
তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোরের আমশো গ্রামের হুরমত আলী ৪৩ ও তার স্ত্রী নিলুমা বেগমকে এলোপাথাড়ি মারপিট ও কুপিয়ে জখম করা হয়েছে। নিয়াদ আলী (৩৬) তার আপন ভাই ভাবী গুরুতর জখম করে। এদিকে ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার হুরমত আলী বাদি হয়ে নিয়াদ আলী ও পুলিশ সদস্য জাকির আলীসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিন ৫ ফেব্রুয়ারী শনিবার বিকালে তানোর আমশো মহল্লায় এ ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে নিয়াদ আলী ও তার বাহিনী নিয়ে জোরপুর্বক তার চাচা হুরমত ও চাচী নিলুফা বেগমকে বাড়ির উঠান দিয়ে পানি নিস্কাশনের পথ তৈরী করা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল । এ সময় হুরমত আলী ও তার পরিবারের লোকজন নিশেধ করতে গেলে নিয়াদ আলীসহ তার পরিবার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে।
এতে হুরমত আলী ও তার স্ত্রী নিলুফা বেগমকে জখম করে। এদের মধ্যে নিলুফা বেগম ও হুরমতের অবস্থা আশঙ্কাজনক তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, নিয়াদ আলী তার ভাই পুলিশ সদস্য জাকির আলীর দাপটে নিজ চাচা ও চাচীর মাথায় ৩৮ টা সেলাই দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক তা জানিয়েছেন ।
