১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে হেরোইন-ইয়াবাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ৭:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে হেরোইন-ইয়াবাসহ ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ২৭ গ্রাম হেরোইন ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ মোহন (২৯)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ঘোড়ামারা বেলদারপাড়ার মৃত হাসান আলী খানের ছেলে। মোহন কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের তত্বাবধানে একটি টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তি হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম বেলা পৌনে ১২ টায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে আসামী মোহনকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন ও ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন