সংস্কার শেষে চালু হলো পালপাড়া ব্রীজ উদ্বোধন করলেন মেয়র হাফিজ
পবা প্রতিনিধি : পবার নওহাটা পৌরসভার রাজস্ব অর্থায়নে পৌর এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বায়া পালপাড়া এলাকার পুরাতন ব্রীজের সংস্কার ও রং করণের কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র মো হাফিজুর রহমান হাফিজ। উদ্বোধনকালে পৌর মেয়র হাফিজ সাংবাদিকদের বলেন, যে কোনো এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
বিশেষ করে গ্ৰামীন সড়ক যোগাযোগে ব্রীজ বিশেষ অবদান রাখে। তাই বায়া পালপাড়ার পুরাতন ব্রীজের সংস্কার ও রং করণ শেষে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্নয়ন সাধিত হলো বলে জানান তিনি। এছাড়াও তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও স্থানীয় সাংসদ আয়েন উদ্দিনের সার্বিক সহযোগিতায় নওহাটা পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছি। পুরাতন ব্রীজের সংস্কারের কাজ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌর সচিব মোঃ মিজানুর রহমান, প্রকৌশলী শাহজাহান আলী, সহকারী প্রঃ আব্দুর রউফ, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রবিউজ্জামান বাবলু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুজ্জামান মন্টু, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মিজান ও মোঃ রেজাউল হক, মোঃ ইন্তাজুল হক, ৮নং নিকাহ রেজিষ্টার কাজী মোঃ শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার উদ্ধর্তন কর্মকতাগণ।
