চারঘাটে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে নবনির্বাচিত ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত আসনের নারী সদস্য মোট ৭২ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার সদর, ভায়ালক্ষীপুর, শলুয়া, নিমপাড়া, সরদহ ও ইউসুফপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
