১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শুক্রবার ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শুক্রবার ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আগামী শুক্রবার ও শনিবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, নেসকো লিঃ, রাজশাহী’র নির্বাহী প্রকৌশলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তা সম্প্রসারণ তথা উন্নয়ন মূলক কাজের জন্য অত্র দপ্তরের আওতাধীন নিম্নবর্ণিত ফিডারসমূহ সিডিউল অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

আরডিএ ফিডারের আগামী শুক্রবার (১১ ফেব্রুয়ারি ২০২২) কাঁচা বাজার, মাছ বাজার, মুরগী বাজার, মাষ্টারপাড়া, মনিচত্ত্বর, প্রাইম ব্যাংকের গলি ৪টা ট্রান্সফরমার বন্ধ থাকার জন্য সকাল ৭টা হতে বিকাল ৫টা এবং কলেজ ফিডারের আগামী শুক্রবার ও শনিবার (১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রয়ারি ২০২২) পাঠানপাড়া, হোসনীগঞ্জ, ভুনারীপট্টি, ফায়ার সার্ভিস, বেতপট্টি, রাজশাহী কলেজ ৭টা ট্রান্সফরমার বন্ধ থাকার জন্য সকাল ৭টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন