বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দেড় শত গ্রাম গাঁজা সহ উপজেলার মাঝিগ্রামের মোজাম্মেল সরদারের ছেলে দুখু মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে যৌন নিপিড়ন মামলায় বিনোদপুর গ্রামের লায়েব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রামরামা গ্রামের আব্বাস আলীর ছেলে জেকের আলী, মুরারীপাড়া গ্রামের রইচ এর ছেলে শহিদুল ইসলাম, চন্ডিপুর গ্রামের জেকের আলীর ছেলে মহসিন আলী এবং পাইকপাড়া গ্রামের সংরক্ষিত নারী সদস্য মোকাদ্দেস আলীর স্ত্রী খাইরুন নেছাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
