১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খাদ্যমন্ত্রী রাজশাহী আসছেন আজ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২, ৯:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
খাদ্যমন্ত্রী রাজশাহী আসছেন আজ
বিজ্ঞাপন

তথ্য বিবরণী : আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার রাজশাহী আসবেন। সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সকাল ১০:৪০ টায় বিমানযোগে শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছবেন। এদিন সকাল এগারো’টায় খাদ্যমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন সিটি হলে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিটে অংশগ্রহণ করবেন। বিকাল চার’টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য অবৈধ মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগদান করবেন।

এদিন বিকাল ছয়’টায় খাদ্যমন্ত্রী নওগাঁর উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। দুই দিনের সরকারি এই সফরে মন্ত্রী আগামী মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রংপুর সফর করবেন। একই দিন বিকাল চার’টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য অবৈধ মজুতদারিরোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় যোগদান করবেন। ঐদিন রাত সাড়ে নয়’টায় সাধন চন্দ্র মজুমদার সৈয়দপুর বিমানবন্দর হতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন