১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে যাত্রা শুরু করলো আধুনিক মানের ক্যাপিটাল হসপিটাল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২২, ৯:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে যাত্রা শুরু করলো আধুনিক মানের ক্যাপিটাল হসপিটাল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আনুষ্ঠানিক ভাবে রাজশাহীতে যাত্রা শুরু করলো ক্যাপিটাল হসপিটাল। গত শনিবার দুপুরে নগরীর লক্ষ্মীপুরে নিজস্ব ভবনে আধুনিকমানের এই হাসপাতালটির উদ্বোধন করেন অধ্যাপক ডা. মোছা. হাসিনা আক্তার। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাজশাহী ক্লিনিক ওনার্স এ্যসোসিয়েশনের সেকরেটারি ডা. মোকলেসুর রহামনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডি সাইফুল ইসলাম, নাসরীন বেগম, রেজাউল করিম, মো. আখলাকুর রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য বেক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. মোকলেসুর রহামন জানান, বিভাগীয় শহর রাজশাহীতে বাইরের জেলা থেকে মানুষ চিকিৎসা নিতে আসে। বেসরকারি হাসপাতালগুলো রাজশাহীতে চিকিৎসা নিতে আসা রোগীদের উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করে চলেছে। এর মধ্যে দিয়ে বেসরকারি হাসপাতাল সরকারের স্বাস্থ বিভাগের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে চলেছে। ক্যাপিটাল হসপিটাল আজ থেকে যাত্রা শুরু করলো। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে সর্বদা প্রস্তুত থাকবে হাসপাতালটি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন