দুর্গাপুরে ছয় ইউপির নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুর উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ছয় ইউনিয়ন (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানরা দায়িত্ব ভার গ্রহণ করেছেন। এবারের নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে দুইজন পুরাতন ও চারজন নতুন মুখ রয়েছে। গতকাল রোববার উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এক সভায় আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কিসমত গণকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন- রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা, রাজশাহী জেলা সাবেক সাব-রেজিস্ট্রার আব্দুর রউফ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, দুর্গাপুর পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ। এদিকে গতকাল রোববার কিসমত গণকৈড় ইউনিয়ন ছাড়াও নওপাড়া,পানানগর, দেলুয়াবাড়ী, ঝাঁলুকা ও জয়নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেন।
