গোদাগাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় গোদাগাড়ী মডেল থানা চত্বরে অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিাথ ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) সনাতন চক্রকর্তী। বিশেষ অতিথি ছিলেন থানার পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলাম,
উপজেলা কমিনিউনিটি পুলিশিং সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আলমগীর কবির তোতা,গোগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান,গোদাগাড়ী পৌরসভার প্যানেল শহিদুল ইসলাম, পৌর কমিনিউনিটি পুলিশিং সভাপতি তরিকুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন,মাদক,বাল্য বিবাহ ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে সকলকে এক যোগে কাজ করতে হবে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
