শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : ১৬ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন শেখ এর মাতা দিলারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দিলারা বেগম এর জানাযার নামাজ গতকাল শনিবার বাদ যোহর মালদা কলোনি ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সৈয়দ মন্তাজ আহমেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধঅরণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল খালেক, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।
