১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে সরকারি কর্মকর্তাদের ডি-নথি প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে সরকারি কর্মকর্তাদের ডি-নথি প্রশিক্ষণের উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের ৩ দিনব্যাপী ডি-নথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুর্গাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে প্রশিক্ষণের ১ম দিনে মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মো. মহসিন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মো. মাহফুজ আরেফিন। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, উপজেলা প্রকৌশলী সারোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন