১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা গতকাল শনিবার ভবানীগঞ্জ হিন্দুপাড়ায় কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্দির চত্তরে উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পরিচিত। এই দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাকে বীণাপাণি বলা হয়। পূজা উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তরা মন্দির চত্তরে জমায়েত হওয়া শুরু করেন।

পরে পূজা-আর্চনা শুরু করেন পুরোহিত শিবনাথ চক্রবর্তী। সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনীতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্তর। তবে স্থান সংকুলান না হওয়ায় এ সময় ভক্তরা বেকায়দায় পড়ে যায়। এ সময় মন্দির চত্তরে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার কুন্ডু, সাধারন সম্পাদক প্রদীপ কুমার সিংহ সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীরীগের সভাপতি সূর্যকান্ত হালদার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন