১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার বালানগর-চিকাবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার বালানগর-চিকাবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ২০২১-২০২২ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কারের কর্মসূচির আওতায় বালানগর-নন্দনপুর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এলাকার অতিবঞ্চিত একটি পরিত্যাক্ত পুরাতন সড়ককের সাথে নতুন সড়ক নির্মাণে ৫ কিলোমিটার রাস্তার দূরত্ব কমে যাবে। এতে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবে বলে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর-নন্দনপুর গ্রামের মধ্য দিয়ে একটি নীচু দাড়ি রয়েছে। গ্রাম দু’টির মধ্যে দিয়ে দু’টি গুরুত্বপূর্ণ পাকা রাস্তা রয়েছে। কিন্তু এক রাস্তার সাথে অপর রাস্তার সংযোগ স্থলে একটি দাড়ি থাকার কারণে বর্ষার সময় ৫ কিলোমিটার দূরুত্বে গোপালপুর কিংবা সগুনা দিয়ে যেতে হয়। এতে করে দূরুত্বে বিপরীত মুখী চলাচলে এলাকাবাসীর চরম দুর্ভোগে পড়ে। মাত্র এক হাজার মিটার রাস্তা নির্মানসহ সংস্কারের কাজ করতে এলাকাবাসী বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতাদের কাছে প্রতিশ্রুতি পেয়েও কোন ফল মিলেনি।

স্থানীয়দের স্বদিচ্ছায় বালানগরে পাশ দিয়ে যাওয়া পুরাতন পরিত্যাক্ত কাঁচা রাস্তার সাথে নন্দনপুরের মৌজার পুকুরের পাড় দিয়ে জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল হোসেনের তত্ত্বাবধানে সংরক্ষিত আসনের মহিলা এমপির বরাদ্দে একটি সড়ক নির্মান কাজ হাতে আসে। সড়কটি দুই গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তার সাথে এইটি সংযোগ হয়ে যাবে। এতে করে নন্দনপুর, বান্দাইখাড়া, ডাংগাপাড়া বালানগর, শ্যামপুরসহ এলাকার ১৫টি গ্রামের লোকজনের যাতয়াত সুবিধা মিলবে। নবনির্বাচিত বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমানের এবারে ইউপি নির্বাচনে প্রতিশ্রুতি ছিল চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ওই রাস্তা নির্মাণ কাজ করার।

তার ফলশ্রুতি অতি তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবার কারণে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো রাস্তা সংস্কারের কর্মসূচির কাবিটা প্রকল্পের কাজের বিনিময়ে খাদ্য কর্মসুচির ওই রাস্তার জন্য ১২টন গম বরাদ্দ করা হয়েছে। কাজটি যথাযথ ভাবে হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন