১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বারের নির্বাচন উপলক্ষে মতবিনিম সভা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বারের নির্বাচন উপলক্ষে মতবিনিম সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহষ্পতিবার বেলা ২টায় রাজশাহী কোর্টে রাজশাহী বার এ্যাসোসিয়েশন নির্বাচন-২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ সরকারি আইন কর্মকর্তাদের সাথে মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও জেলা দায়রা আদালতের পিপি অ্যাড. মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু।

আগামী বার সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাড. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. একরামুল হক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাড. ইয়াহিয়া, রাজশাহী বারের সাবেক সভাপতি অ্যাড. লোকমান আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহীর পিপি অ্যাড. এন্তাজুল হক বাবু, দুদক পিপি অ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, অতিরিক্ত পিপি অ্যাড. খায়রুল বাশার, সন্ত্রাস দমন আদালতের পিপি অ্যাড. জহুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রাজশাহীর সকল আদালতের পিপি, জিপি, ভিপি অতিরিক্ত ভিপি, এপিপিগণসহ সাধারণ আইনজীবিরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন