১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২, ২:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : পবা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) বিপুল কুমার মালাকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন