সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের আসামী গাইবান্ধা থেকে গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী পুঠিয়াতে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামী খলিলুর রহমান খলিল (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার খলিলুর রহমান খলিল পুঠিয়া উপজেলার কান্দ্রা গুচ্ছগ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে। গতকাল বুধবার দুপুরে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি বিশেষ দল গাইবান্ধা জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামীকে বিকেলে র‌্যাব-৫ এর সদর দফতরে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। এসময় র‌্যাব-৫ এর ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খাঁন গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, জানুয়ারীর ২৪ তারিখে সকালে পুঠিয়া উপজেলার একটি এলাকার মানসিক প্রতিবন্ধী কিশোরী (১১) প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে গ্রেফতারকৃত আসামী খলিল জোরপূর্বক পাশের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক খলিল পালিয়ে যায়। ধর্ষিতার পরিবার এর প্রতিবাদ করলে ধর্ষকের পরিবারের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে কিশোরীর বাবা, চাচাসহ ১০জন আহত হয়। পরে ধর্ষিতার পরিবার পুঠিয়া থানায় নারী ও শিশু দমন আইনে খলিলকে মূল অভিযুক্ত করে মামলা দায়ের করে।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির সহায়তায় খলিলকে গাইবান্ধা জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব সদর দফতরে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খলিলুর রহমান খলিল মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান ওই কর্মকর্তা। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris