২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মালদ্বীপ প্রবাসীদের বেতন পরিশোধের অনুরোধ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
মালদ্বীপ প্রবাসীদের বেতন পরিশোধের অনুরোধ
বিজ্ঞাপন

এফএনএস : মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বেতন ও সুযোগ-সুবিধা কর্ম সম্পাদনের অব্যবহিত পরেই পরিশোধের অনুরোধ করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, গত বুধবার হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সঙ্গে এক বৈঠকে বসেন।

এ সময় হাইকমিশনার ইসলামের বিধান অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা যেন কর্ম সম্পাদনের অব্যবহিত পরেই পরিশোধ করা হয় এবং তা দীর্ঘদিন আটকে রাখা না হয় সে বিষয়ে মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। মন্ত্রী ড. আহমেদ জাহির আলী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে যথাযথ গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও, বৈঠকে ভাতৃপ্রতিম দু’টি দেশের মধ্যে ইসলাম বিষয়ে বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ইসলামি মূল্যবোধ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন