আজ-আগামীকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রেস বিজ্ঞপ্তি : আজ বৃহস্পতিবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো লিঃ, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী (অতিঃ দাঃ) এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, উন্নয়ন মূলক কাজের জন্য আজ বৃহস্পতিবার (৩/২/২২) মোন্নাফের মোড় ও তৎসংলগ্ন এলাকাসমূহে সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন। এদিকে আগামীকাল শুক্রবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, নেসকো লিঃ, রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, কাটাখালী ১৩২/৩৩ কেভি গ্রীড সাব-স্টেশনে পিজিসিবির জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (০৪/০২/২০২২ ইং) সকাল ০৭:০০ ঘটিকা হতে
সকাল ১০:৩০ ঘটিকা পর্যন্ত অত্র সার্কেলের আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ ১/২/৩/৪/৫/ কাশিয়াডাঙ্গ/বিমানবন্দ/তানোর-এর আওতাধীন সকল এলাকায় (তালাইমারি, রুয়েট, বিশ্ববিদ্যালয়, কাজলা, বালিয়াপুকুর, হড়গ্রাম, কোট, রাজপাড়া, বহরমপুর, লক্ষীপুর, উপশহর, বিসিক, তেরখাদিয়া, শিরোইল, পদ্মা আবাসিক, টেক্সটাইল, ক্যান্টনমেন্ট, নওহাটা, পবা, বাগবানী, টাউন, নিউমার্কেট, সাহেব বাজার, আরডিএ মার্কেট, কাদিরগঞ্জ, মেডিকেল, কাটাখালী, মাসকাটাদিঘী, কাপাশিয়া, মেহেরচন্ডী, বনপাড়া শ্যামপুর, তানোর ইত্যাদি) বিদ্যৎ সরবরাহ বন্ধ থাকবে। বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সাহে, সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
