তানোরে উপজেলা চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন
তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার মা হাজেরা বেওয়া (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজশাহীস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন এবং বিকাল ৩ টায় চৈরখৈরস্থ্য গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ৬ ছেলে ২ মেয়েসহ নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন। তিনি দীর্ঘদিন থেকে বাদধক্ষ্য জনিত কারনে অসুস্থ্য নিজ বাড়িতেই ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃতের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী। মৃতের জানাজায় অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান, তানোর উপজেলা যুবলীগ ও কৃষকলীগ সাবেক সভাপতি শরিফুল ইসলাম। তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ।
