১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২, ৪:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : চতুর্থ দফায় ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছয় ইউনিয়নে নির্বাচিত ৭২জন জনপ্রতিনিধিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা শপথ বাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। গত ২৬ ডিসেম্বর দুর্গাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন