১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় হিজড়া-এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২, ৪:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় হিজড়া-এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় হিজড়া, প্রতিবন্ধী ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান। এদিন উপজেলার ৫০ জন হিজড়া ও প্রতিবন্ধীদের এবং ৩০ জন বায়াস্থ রাবেয়া বকশিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের কম্বল দেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন