১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে দুর্ঘটনায় আহত বৃদ্ধা বিনাচিকিৎসায় মৃত্যুর অভিযোগ স্বজনদের

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২২, ৪:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে দুর্ঘটনায় আহত বৃদ্ধা বিনাচিকিৎসায় মৃত্যুর অভিযোগ স্বজনদের
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে রাজশাহী নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন বড় পালশা গ্রামের মৃত আলিফ হোসেনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বেসরকারি এ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি মাথায় আঘাত ও ডানপা ভেঙ্গে গুরুতর আহত হলে মোহনপুর ফায়ার সার্ভিসকর্মীরা তাকে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রায় ৫০মিনিট পর মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু ঘটে। নিহতের জামাই মোঃ আবুল হোসেনসহ উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মত চিকিৎসা ও এ্যাম্বুলেন্স না পাওয়ার কারনে তিনি মারা গেছেন। এদিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা: আরিফুল কবিরের খোঁজ নিলে অফিস সুত্রে জানা যায় তিনি দুই দিনের ছুটিতে আছেন।

এরপর মেডিকেলের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: আকতার হোসেনের সরকারি জরুরি নাম্বারে বক্তব্যের জন্য কয়েকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি। মোহনপুর থানা পুলিশের কর্মকর্তা তদন্ত তৌহিদুর রহমান মেডিকেলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন