টিকেট কালোবাজারী রোধে রাজশাহী রেল স্টেশনে আ’লীগ নেতৃবৃন্দ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এর নেতৃত্বে প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রেলওয়ে টিকেট কালোবাজারী রোধে রাজশাহী রেলওয়ে স্টেশনে যান। সেখানে লাইনে দাঁড়ানো টিকেট সংগ্রহকারী যাত্রীদের সাথে কথা বলেন।
যাত্রীরা নেতৃবৃন্দকে টিকেট পেয়ে তাদের সন্তুষ্টির কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য ইসমাইল হোসেন, রাজশাহী রেলওয়ে ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম কুমার দাস প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
