রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল শিক্ষিকা আটক!

Paris
Update : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া সরকারি বই বিক্রির অভিযোগে রাজধানীতে এক স্কুলশিক্ষিকাকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষিকার নাম কিসমত আরা পলি (৪০)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোনকল পেয়ে পল্লবীর ১১ নম্বর সেকশনের ব্লক সি বড় মসজিদের সামনে থেকে ওই শিক্ষিকাকে আটক করা হয়। ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় একজন স্কুলশিক্ষিকা সরকারি বিনামূল্যের বই বিক্রি করছেন, ৯৯৯ নম্বরে ফোনকল করে এমন তথ্য জানানোর পর ওই এলাকায় তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পল্লবী থানা পুলিশ। পরে ঘটনাস্থল থেকে ওই শিক্ষিকাকে আটক করা হয়।

পল্লবী থানার এসআই শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে দুই বস্তা সরকারি বিনামূল্যের বইসহ বই বিক্রির অভিযোগে বেসরকারি ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষিকা কিসমত আরা পলিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক শিক্ষিকার গ্রামের বাড়ি পিরোজপুর সদর থানায়। তিনি পল্লবীর ব্লক সি-এর দুই নম্বর সড়কের একটি বাসায় থাকেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris