১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এক নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২২, ৯:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় এক নবজাতকের লাশ উদ্ধার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নবজাতকের ময়না তদন্ত শেষ করা হয়। ময়না তদন্ত শেষে শিশুটির দাফন করা জন্য বাগমারা থানা পুলিশের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয়। ৩০ জানুয়ারি রোববার সন্ধ্যার পর উপজেলার মোহনগঞ্জ এবং মাদারীগঞ্জ হাটের মাঝ দিয়ে প্রবাহিত বারনই নদীর উপরে অবস্থিত ব্রিজের নিচে কাপড়ে মোড়ানো একটি শিশুর লাশ দেখতে পান এক মৎস্য ব্যবসায়ী। পরে হাটের লোকজন শিশুটির লাশ দেখে এবং থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ এসে কাপড়ে মোড়ানো শিশুর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের দুই দিনেও সনাক্ত করা যায়নি শিশুর পারিবারিক পরিচয়। মৃত ওই শিশুটি কন্যা সন্তান বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা গেছে, ব্রিজের নিচে রেখে যাওয়া ওই শিশুটি কিছু দিনের মধ্যেই স্বাভাবিক ভাবে জন্ম নেয়ার কথা। সময়ের আগেই জন্ম গ্রহণ করায় সবার অজান্তে ব্রিজের নিচে রেখে যায় তার পাষন্ড অভিভাবক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, কে বা কারা নবজাতককে ব্রিজের নিচে ফেলে গেছে তা তদন্ত করা হচ্ছে। মৃত নবজাতক শিশুটির ময়না তদন্ত করা হয়েছে। শিশুটির সঠিক পরিচয় সনাক্ত না হওয়ায় কোয়ান্টাম ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয়েছে। তারাই শিশুটির লাশ দাফন করবেন বলেও জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন