রাজশাহী নগরীতে ৩ জুয়াড়ী আটক
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাত ১১টার দিকে দক্ষিণ নওদাপাড়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো, হাসিবুল (২৫), শামীম (২৬) ও বাদশাহ (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে থেকে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করা হয় এবং ৪ জন পালিয়ে যায়।
এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
