রাসিক মেয়র লিটনকে সাংবাদিক সংস্থার অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বিকালে রাসিক নগর ভবনে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য মনোনিত হওয়ায় রাসিক মেয়র এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সদ্য করোনা হতে আরোগ্য মুক্তিতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক এ.এইচ.এম তরিকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল শাহরিয়ার অনতু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন আদনান, দফতর সম্পাদক গুলবার আলী জুয়েল, সদস্য যথাক্রমে শেখ শাহরিয়ার ও তোফায়েল আহম্মেদ ছন্দ প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
