সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে অবৈধ অস্ত্র-গুলি রাখায় ১৭ বছর জেল

Paris
Update : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

এফএনএস : সিরাজগঞ্জে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম (৩৭) উল্লাপাড়া উপজেলার চর মোহনপুর দাসপাড়া গ্রামের মৃত হাশেম বিশ্বাসের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল হুদা মো. ইব্রাহীম খলিল ইমন বলেন, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১২ সদস্যরা জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় পোল্ট্রি ফিডের বস্তায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে র‌্যাবের ডিএডি দিলিপ কুমার বিশ্বাস বাদি হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলায় আদালত অস্ত্র আইনের ১৮৭৮এর এ ধারায় ১০ বছর এবং ১৮৭৮ এর ১৯(এফ) ধারায় সাত বছরসহ মোট ১৭ বছর কারাদণ্ড দেন। আসামি জাহিদুল পলাতক রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris