১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ৯:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সানি এর ফুপু সুফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সুফিয়া বেগম এর জানাযার নামাজ আজ রবিবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, নগর যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ ইকবাল, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল সহ পরিবারবর্গ, মুসল্লিগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন