১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে দুই মাদক ব্যবসায়ী আটক মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ৯:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে দুই মাদক ব্যবসায়ী আটক মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃত হলো মোঃ রুবেল শেখ(৫৫)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার মৃত ইমানি শেখের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের এক ব্যক্তি তার ভাংড়ি মালের দোকানে হেরোইন ও দেশীয় মদ বিক্রয় করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সেখানে পৌঁছে আসামী মোঃ রুবেল শেখ (৫৫)কে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার হয়। আসামী রুবেলের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে রাজশাহী মহানগরীতে ৮৫ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামীর নগদ অর্থ ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুরের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সুমন ইসলাম বদি (২৫)। সে চন্দ্রিমা থানার চকপাড়ার বাসিন্দা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন