১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় সাংবাদিক সংস্থার সভা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় সাংবাদিক সংস্থার সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সভা সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএইচএম তরিকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংস্থার রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এসএইচএম তরিকুল অসুস্থ থাকায় তাকে সহযোগিতার জন্য ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য ২ জন যুগ্ম-সাধারণ সম্পাদককে ৬ মাস করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আগামী ১-২-২২ হতে ৩১-৮-২২ পর্যন্ত যুগ্মসাধারণ সম্পাদক-১ মাই টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার অন্তু ও ১-৯-২২ হতে ২৮-২-২০২৩ তারিখ পর্যন্ত যুগ্মসাধারণ সম্পাদক-২ সময় সংবাদ এর মোঃ হাবিবুর রহমান পাপ্পু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক নতুন প্রভাতের মোঃ হাবিব উদ্দিন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হল।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকায় সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হুমায়ুন, সাধারণ সদস্য যথাক্রমে মোঃ আজিজুর রহমান, মোঃ মাসুদ রানা রাব্বানী এবং ইয়াকুব সিকদার-এর সাধারণ সদস্য পদ বাতিল করা হয়। সভায় সদস্যদের মাঝে সংগঠনের বর্ষ ক্যালেন্ডার বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন