১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রেল শ্রমিক লীগ নেতা জহুরুল ইসলাম-এর জানাযা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রেল শ্রমিক লীগ নেতা জহুরুল ইসলাম-এর জানাযা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা জহুরুল ইসলাম এর জানাযার নামাজ গতকাল শনিবার সকাল ১১টায় রেলওয়ে সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান,

সৈয়দ মন্তাজ আহমেদ, শাহমখদুম থানা আওয়ামী লীগ সভাপতি আখতারুল আলম, ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সহ-সভাপতি মোখলেশুর রহমানসহ পরিবারর্গ ও মুসল্লিগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন