সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুর্গাপুরে শ্বশুরকে মারধর, জামাইসহ ২ জন গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জেরধরে শ্বশুরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে জামাইয়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের কলনটিয়া হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় জামাই মহিদুল ইসলাম (৩০) ও তাঁর সৎ ভাই শরিফুল ইসলাম (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে প্রতিবেশী লোকজন। তাঁরা উপজেলার কুশাডাঙা গ্রামের বাবুল মিয়ার ছেলে। গতকাল শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করেছে থানার পুলিশ। স্থানীয়রা জানায়, কলনটিয়া হিন্দুপাড়া এলাকার মামুনের মেয়েকে বিয়ে করেন মহিদুল।

বিয়ের পর থেকে মহিদুল তাঁর স্ত্রীকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো। মেয়েকে বারবার মারধরের ঘটনায় মামুন মেয়েকে তাঁর বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে শ্বশুর জামাইয়ের মধ্যে বিবাদ চলছিল। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিদুল ও তাঁর সৎ ভাই শরিফুল মিলে (শ্বশুর) মামুনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর শ্বশুরকে একা পেয়ে জামাই মহিদুল ও শরিফুল বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে প্রতিবেশীরা বিষয়টা বুঝতে পেরে এগিয়ে আসলে তাঁরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করে।

পরে রাত ১২টার দিকে তাদের থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ বলেন, শ্বশুরকে মারধর করায় জামাই মহিদুল ও তাঁর সৎ ভাই শরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশী লোকজন। তবে এ বিষয়ে তাঁর শ্বশুর থানায় কোন অভিযোগ বা মামলা না করতে চাওয়ায় তাদের ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris