রাজশাহী ভারতীয় হাই-কমিশন দপ্তরে ২৪ জন আক্রান্ত
আরা ডেস্ক : রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অফিসের ২৪ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ আসে। শুক্রবার রাজশাহীর দুইটি ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ১৭৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে জেলার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা পজেটিভ আসে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ এসেছে ৫৭ জনের।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
