১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীর ইউএনও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীর ইউএনও করোনায় আক্রান্ত
বিজ্ঞাপন

আরা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে গলায় ব্যথা ও ঠান্ডা জ্বর দেখা দেওয়ায় বুধবার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান শাওন বলেন,ইউ্এনওর নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে করোনার পজেটিভ রিপোর্ট আসে।

দুপুর ২টার দিকে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকতা জানে আলম সরকারী বাস ভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে তিনি তার সরকারী বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি সবার কাছে দোয়া চেয়ে সব শ্রেণির মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন